প্রিন্ট এর তারিখঃ Sep 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 22, 2026 ইং
চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: মায়ের দোয়া বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা

মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতঘাটিয়া পুকুরপাড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে 'মায়ের দোয়া বেকারি' নামক একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। মায়ের দোয়া বেকারিতে খাবারে ক্ষতিকর অ্যামোনিিয়াম ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। অত্যন্ত অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করা হচ্ছিল। বিএসটিআই-এর অনুমোদন ছিল না এবং পণ্যের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা হয়নি। বেকারির শ্রমিকদের মধ্যে ন্যূনতম স্বাস্থ্য সচেতনতা লক্ষ্য করা যায়নি। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী এই বেকারিটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলার সুরক্ষায় চন্দনাইশ থানার পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট